Wednesday, January 5, 2011

সাম্প্রদায়িকতা

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏مَا الْعَصَبِيَّةُ قَالَ أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ سنن أبي داؤود / ‏ ‏ ‏كِتَاب ‏ ‏الْأَدَبِ ‏ ‏بَاب ‏ ‏فِي الْعَصَبِيَّةِ ‏ ‏

একবার আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ’র রাসূল ! সাম্প্রদায়িকতা কী? তিনি স. বললেনঃ অন্যায় কাজে তোমার স্বগোত্রকে সাহায্য করা।

____________________________________________________________________
তথ্য সূত্র: ওয়াসিলা ইবনে আসকা’ থেকে বর্ণিত। আবু দাউদ, কিতাব-শিষ্টাচার, অধ্যায়- সাম্প্রদায়িকতা

পাপ ও শাস্তি

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الْخَيْرَ عَجَّلَ لَهُ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الشَّرَّ أَمْسَكَ عَنْهُ بِذَنْبِهِ حَتَّى ‏ ‏يُوَافِيَ ‏ ‏بِهِ يَوْمَ الْقِيَامَةِ ‏ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الصَّيْدِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي الصَّبْرِ عَلَى الْبَلَاءِ ‏

আল্লাহ যখন তার বান্দার ভাল চান, তাকে পৃথিবীতেই (তার পাপ কর্মের) শাস্তি দেন এবং যখন কোন বান্দার অকল্যান করার ইচ্ছা করেন, তাকে ( তার পাপ কর্মের ) শাস্তি দেয়া থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে তার পাপকর্মের পূর্ণ শাস্তি দিবেন।

____________________________________________________________________
তথ্য সূত্র: তিরমিযী , হযরত আনাস থেকে বর্ণিত

আল্লাহ যাদের ভালবাসেন

وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا ۗ وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ

আরো অনক নবীও ছিল, সে নবী (আল্লাহ’র পথে) যুদ্ধ করেছে, তার সাথে  অনেক জ্ঞানবান সাধক (আলেম, ওলামা, দরবেশ) ব্যক্তিরা, আল্লাহ’র পথে তাদের উপর যত বিপদ মুসিবত-ই এসেছে তাতে তাঁরা হতাশ হয়ে পড়েনি, তাঁরা দুর্বলও হয়নি, (দুর্নীতিবাজ,শয়তান, ও নষ্টদের সামনে) তাঁরা মাথা নতও করেনি। (এধরণের) ধৈর্যশীল  ব্যক্তিদের-ই আল্লাহ ভালবাসেন।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৩:১৪৬] / সূরা-আল ইমরান: আয়াত একশ ছিচল্লিশ

প্রকৃতি ও মানবসত্তায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত

‏سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
‏

অচিরেই আমি আমার নিদর্শনগুলো দিগন্ত বলয়ে প্রদর্শন করবো এবং তাদের নিজেদের মধ্যেও ( সে নিদর্শন প্রকাশ করা হতে থাকবে), যতক্ষণ পর্যন্ত তাদের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে, এ (কোরআন) সত্য।

এ কথা কি যথেষ্ট নয় যে তোমার রব সব কিছু সম্পর্কে অবহিত?

____________________________________________________________________
তথ্য সূত্র:  আল কোরআন। সূরা-হামিম আস সাজদাহ। আয়ত-৫৩

imam mosque inisfahan Iran






Monday, January 3, 2011

সূরা নাযিলের সময়কাল, শানে নূযুল, অর্থ এবং ব্যাখ্যাসহ খুবই চমতকার একটি সফটওয়্যার সংগ্রহে রাখুন।


 

কোরআনকে জানার বা বুঝার কোন শেষ নেই। যুগে যুগে বিভিন্ন ইসলামী চিন্তাবীদ, মুফাস্সীলে কোরআন ও মোহাদ্দিসগণ কোরআন কে নিয়ে বিভিন্ন রকম রিসার্চ করে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছেন। এমনকি ননমুসলিম অনেক ব্যাক্তি ও বৈজ্ঞানিকগণ এখনও কোরআন দিযে নানাভাবে লাভবান হচ্ছেন, এবং অনেকে আল্লাহার পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে স্থান করে নিয়েছেন। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে, "এখানে (কোরআনে) জ্ঞানিদের জন্য জানার অনেক কিছু রয়েছে"। তাই আসুন কোরআন পড়ি, বুঝি ও সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ্ আমাদের তৌফিক দান করুন।(আমিন)। যারা সফট্ওয়্যারটি সংগ্রহ করতে চান তারা এখানে ভিজিট করে ডাউনলোড করে নিন

Saturday, January 1, 2011

পবিত্র ক্বুরআন শরীফ - সাথে ইংরেজী ও বাংলা অনুবাদ

"বিসমিল্লাহীর রহমানীর রাহীম "
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটা কোরআন শরিফ শেয়ার করছি। কোরআন সম্বন্ধে জানা, বুঝা ও কোরআন পড়াটা আসলেই আমাদের প্রধান কাজ ছিল। কিন্তু আজ আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না। কোরআনের প্রতি আমাদের এই চরম অবহেলার ফল আমাদের অবশ্যই ভোগ করতে হবে। আজ কোরআনকে আমাদের একটি জড় বস্তু মনে হচ্ছে; কিন্তু কাল কেয়ামতে এটা আমাদের পক্ষে বা বিপক্ষে মৌখিক স্বাক্ষি দিবে। সেদিন কোরআনের এক বিশেষ শক্তি হবে। তাঁকে গ্রহণ করার জন্য সে আমদের বেহেশতে টেনে নিয়ে যাবে; আর অবহেলা করার জন্য আমাদেরকে দোযখে ধাক্কা দিয়ে ফেলে আসবে।। এটা মুলত একটা সফটওয়্যার। ইংরেজি, আরবী ও বাংলা এই তিনটি ভাষায় কোরআন শরীফটি অনুবাদ করা হয়েছে। এর সাইজ মাত্র ১.৭০ কেবি। নিচের স্ত্রীনশটটা দেখুনঃ



ডাউনলোডঃ


Size: 1.74 MB

সত্যের বাণী সকলের কাছে পৌছিয়ে দেওয়ার দায়িত্ব প্রতিটি মুসলিমের।

ইসলাম বিরোধী কেউ হ্যাক করে সফট্ওয়্যারটি সরিয়ে দিয়েছে। তাই সরাসরি সাইট থেকে আরবি-বাংলা-ইংরেজী কোরআন্ পড়তে এখানে ক্লিক করুন।