Thursday, January 13, 2011

অনুমতি

‏أَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏تَبُوكَ ‏ ‏وَهُوَ فِي ‏ ‏قُبَّةٍ ‏ ‏مِنْ ‏ ‏أَدَمٍ ‏ ‏فَسَلَّمْتُ فَرَدَّ وَقَالَ ادْخُلْ فَقُلْتُ أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ قَالَ كُلُّكَ فَدَخَلْتُ ‏ سنن أبي داؤود / ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏ ‏كِتَاب ‏ ‏الْأَدَبِ ‏‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي الْمِزَاحِ ‏

একবার হযরত সাফওয়ান ইবনে উমাইয়্যা [আমাকে দিয়ে] কিছু দুধ, ছোট একটি হরিণের বাচ্চা ও কিছু কাঁকড়ি নবি স. কাছে পাঠালেন। এই সময় নবি স. মক্কার উচ্চ প্রান্তে অবস্থানরত ছিলেন। কাল্দাহ বলেন “ আমি তাঁর (স.) এর কাছে গেলাম অথচ সালাম দিলাম না, অনুমতিও চেয়ে নিলাম না।” তখন নবী স. আমাকে বললেন “ চলে যাও! এবং আবারো এসে বলো, আসসালামু আলাইকুম, আমি কি ভেতরে আসতে পারি?

____________________________________________________________________
তথ্য সূত্র: কাল্দাহ ইবনে হাম্বল থেকে বর্ণিত। আবু দাউদ-কিতাবুল আদাব, তিরমিযী,  মিশকাত - ৪৪৬৬

রাস্তায় বসে থাকা

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا ‏ ‏قَالُوا ‏ ‏وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْمَظَالِمِ وَالْغَصْبِ

তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। তাঁরা (সাহাবীরা) বললেন: “ হে আল্লাহ’র রাসূল! আমাদের রাস্তার উপর বসা ছাড়া আর কোন উপায় নেই। কারণ, সেখানে বসে আমরা প্রয়োজনীয় আলাপ-আলোচনা করি।”  তিনি স. বললেন “ যদি তোমরা সেখানে (রাস্তায়) বসতে একান্ত বাধ্য হও, তবে রাস্তার হক আদায় করবে।” তাঁরা (সাহাবিরা) জিজ্ঞেস করলেন “ রাস্তার হক কী?” তিনি বললেন “ চোখ বন্ধ রাখা, কাউকে কষ্ট না দেয়া, সালামের উত্তর দেয়া, ভাল কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে নিষেধ করা।

■ব্যাখ্যা: যারা মানুষের যাতায়াতের পথে বসে থেকে প্রয়োজনে সামাজিক কথাবার্তা, লেন-দেন কিংবা বেচা-কেনা ইত্যাদি করতে একান্তই বাধ্য, তাদেরকে কয়েকটি ব্যাপারের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

১. দৃষ্টি অবনত রাখা- যেমন, কোন নারী যাচ্ছে, তাঁর প্রতি দৃষ্টি না দেয়া। পথচারির দোষত্রুটি দেখতে পেলে তা গোপন রাখা এবং কোন পথচারীর সমালোচনা না করা।
২. কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা। যেমন:- পথচারীর চলা-চলের জন্য রাস্তার প্রশস্ত স্থান ছেড়ে বসা, কারো সাথে দুর্ব্যবহার না করা ইত্যাদি।
৩. কোন পথচারি সালাম করলে সালামের জবাব দেয়া।
৪.  ভাল কাজের আদেশ করা এবং কেউ অন্যায় করছে এমন দেখলে বাধা দেয়া।

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত আবু সাইদ খুদরী হতে বর্ণিত। বুখারী ও মুসলিম , মিশকাত-৪৪৩৫

Monday, January 10, 2011

অবধারিত নরক

وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا

যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি
 জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি  প্রস্তুত রেখেছেন। নিসা: ৯৩
____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [ ৪:৯৩] / সূরা- নিসা: আয়াত ৯৩

রাস্তায় বসে থাকা

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا ‏ ‏قَالُوا ‏ ‏وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْيٌ عَنْ الْمُنْكَرِ ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْمَظَالِمِ وَالْغَصْبِ

তোমরা রাস্তার উপর বসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখ। তাঁরা (সাহাবীরা) বললেন: “ হে আল্লাহ’র রাসূল! আমাদের রাস্তার উপর বসা ছাড়া আর কোন উপায় নেই। কারণ, সেখানে বসে আমরা প্রয়োজনীয় আলাপ-আলোচনা করি।”  তিনি স. বললেন “ যদি তোমরা সেখানে (রাস্তায়) বসতে একান্ত বাধ্য হও, তবে রাস্তার হক আদায় করবে।” তাঁরা (সাহাবিরা) জিজ্ঞেস করলেন “ রাস্তার হক কী?” তিনি বললেন “ চোখ বন্ধ রাখা, কাউকে কষ্ট না দেয়া, সালামের উত্তর দেয়া, ভাল কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে নিষেধ করা।

■ব্যাখ্যা: যারা মানুষের যাতায়াতের পথে বসে থেকে প্রয়োজনে সামাজিক কথাবার্তা, লেন-দেন কিংবা বেচা-কেনা ইত্যাদি করতে একান্তই বাধ্য, তাদেরকে কয়েকটি ব্যাপারের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

১. দৃষ্টি অবনত রাখা- যেমন, কোন নারী যাচ্ছে, তাঁর প্রতি দৃষ্টি না দেয়া। পথচারির দোষত্রুটি দেখতে পেলে তা গোপন রাখা এবং কোন পথচারীর সমালোচনা না করা।
২. কাউকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা। যেমন:- পথচারীর চলা-চলের জন্য রাস্তার প্রশস্ত স্থান ছেড়ে বসা, কারো সাথে দুর্ব্যবহার না করা ইত্যাদি।
৩. কোন পথচারি সালাম করলে সালামের জবাব দেয়া।
৪.  ভাল কাজের আদেশ করা এবং কেউ অন্যায় করছে এমন দেখলে বাধা দেয়া।

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত আবু সাইদ খুদরী হতে বর্ণিত। বুখারী ও মুসলিম , মিশকাত-৪৪৩৫

Saturday, January 8, 2011

আজ থেকে আর কখনো মিস হবে না আপনার নামাজ: ডাউনলোড করুন আজানের সফটওয়্যার

প্রিয় ব্লগারবন্ধুরা, আজকের এই পবিত্র দিনে (শুক্রবার) আপনাদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই, শীতের এই শাদা আমেজে? আজ আপনাদের একটা পবিত্র সফটওয়্যার দিতে আসলাম যা একজন মুসলমান কম্পিউটার ব্যবহারকারীর জন্য খুব প্রয়োজনীয়। সাধারণত দেখা যায় যে, আমরা যখন দরজা-জানালা বন্ধ করে নিজের কক্ষে বসে অনলাইন সার্ফিং করতে থাকি তখন হয়ত আজানের ধ্বনি শুনতে পাই না  এতে নামাজের ব্যঘাত ঘটে।
আজ থেকে আপনার আর এই সমস্যা হবে না। আপনাদের আমি যে সফটওয়্যারটির সন্ধান দিব সেটি দিয়ে আপনি সহজেই নামাজের সময় সেট করে দিতে পারবেন এবং সরাসরি মক্কা, মদিনা, ইজিপ্ট, পাকিস্তান, আলাস্কা, লেবানন ….. বিভিন্ন জায়গা থেকে আজান শুনতে পাবেন আপনার দেশের নির্দিষ্ট সময়ে। অর্থাৎ আপনাকে শুধু নামাজের সময় ঠিক করে দিতে হবে।
আশা করি সফটওয়্যারটি ব্যবহার করে খুব ভাল লাগবে আর ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না। সফটওয়্যারটি ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন-

অবধারিত নরক

وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا
যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে, তার শাস্তি  জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্যে ভীষণ শাস্তি  প্রস্তুত রেখেছেন। নিসা: ৯৩