Wednesday, February 16, 2011

শয়তান যে খাবার নিজের জন্য হালাল করে নেয়



শয়তান যে খাবার নিজের জন্য হালাল করে নেয়

ان الشيطن يستحل الطعام ان لايذكراسم الله عليه

শয়তান সেই খাবারকে নিজের জন্য হালাল করে নেয়, যদি না তাতে বিসমিল্লাহ বলা হয়।

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত হুযায়ফা থেকে বর্ণিত  মুসলিম , মিশকাত-৩৯৮১, অধ্যায়- খাদ্য পর্ব

দুনিয়ার জীবন


দুনিয়ার জীবন যাদের প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছে

يٰمَعۡشَرَ الۡجِنِّ وَالۡاِنۡسِ اَلَمۡ يَاۡتِكُمۡ رُسُلٌ مِّنۡكُمۡ يَقُصُّوۡنَ عَلَيۡكُمۡ اٰيٰتِىۡ وَيُنۡذِرُوۡنَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هٰذَا‌ؕ قَالُوۡا شَهِدۡنَا عَلٰٓى اَنۡفُسِنَا‌ وَغَرَّتۡهُمُ الۡحَيٰوةُ الدُّنۡيَا وَشَهِدُوۡا عَلٰٓى اَنۡفُسِهِمۡ اَنَّهُمۡ كَانُوۡا كٰفِرِيۡنَ

 কিয়ামতের দিন আল্লাহ জ্বীন ও মানব সম্প্রদায়কে জিজ্ঞেস করবেন) হে জিন ও মানব সম্প্রদায়! তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে কি রসূলেরা আসেনিযারা তোমাদেরকে আমার আয়াত শোনাতো এবং এ দিনটির পরিণাম সম্পর্কে তোমাদেরকে সর্তক করতো ? তারা বলবে হাঁআমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ দিচ্ছি ৷আজ দুনিয়ায় জীবন এদেরকে প্রতারণা জালে আবদ্ধ করে রেখেছে কিন্তু সেদিন এরা কাফের ছিল বলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ দেবে৷

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৬:১৩০] / সূরা-আল আনআম: আয়াত ১৩০

পরীক্ষা



পরীক্ষা

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ ‏ ‏الْأَنْبِيَاءُ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ ‏ ‏فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ فَمَا ‏ ‏يَبْرَحُ ‏ ‏الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الْأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ ‏ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الصَّيْدِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ َسَلَّمَ ‏‏ ‏بَاب ‏ ‏مَا جَاءَ فِي ‏ ‏الذَّكَاةِ ‏ ‏بِالْقَصَبِ وَغَيْرِهِ
একবার রাসূল স. কে জিজ্ঞেস করা হল “ বিপদ দিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষা করা হয় কাদের?”
নবী স. বললেন “ নবীদের, অতঃপর তাঁদের তুলনায় যারা উত্তম তাঁদের। মানুষ তাঁর ধার্মিকতার অনুপাতে বিপদগ্রস্ত হয়। যদি সে তাঁর দ্বীনের (ইসলামের) ব্যাপারে শক্ত হয়, তাঁর বিপদও শক্ত হয়।  যদি তাঁর দ্বীনের ব্যাপারে শিথিলতা থাকে, তবে বিপদও সহজ হয়। এভাবে তাঁর  বিপদ হতে থাকে, শেষ পর্যন্ত সে পৃথিবীতে চলাফেরা করে, অথচ তাঁর কোন গোনাহ থাকে না। 

____________________________________________________________________
তথ্য সূত্র: হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস থেকে বর্ণিত । তিরমিযী, ইবনে মাজাহ, দারেমী, [ মিশকাত: ১৪৭৬, অধ্যায় রুগিকে দেখতে যাওয়া ও রোগের সাওয়াব]

দৃষ্টিহীন অনুশোচনা



দৃষ্টিহীন অনুশোচনা

 وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَىٰ وَقَدْ كُنتُ بَصِيرًا قَالَ كَذَٰلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا ۖ وَكَذَٰلِكَ الْيَوْمَ تُنسَىٰ

এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবেতার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবেঃ হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেনআমি তো চক্ষুমান ছিলাম। আল্লাহ বলবেনঃ এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল,অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকেও ভুলে যাওয়া হবে।
__________________________________________________
তথ্য সূত্র: আল কোরআন। সূরা-তোহা। আয়াত ১২৪-১২৬

আল্লাহ'র পক্ষ থেকে একজন সাহায্যকারি



আত্মীয়তা রক্ষা ও আল্লাহ'র পক্ষ থেকে একজন সাহায্যকারি

‏أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ ‏ ‏لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا ‏ ‏تُسِفُّهُمْ الْمَلَّ ‏ ‏وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ‏ ‏ظَهِيرٌ ‏ ‏عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ ‏ صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الْبِرِّ وَالصِّلَةِ وَالْآدَابِ ‏‏ ‏بَاب ‏ ‏صِلَةِ الرَّحِمِ وَتَحْرِيمِ قَطِيعَتِهَا ‏

একবার এক লোক বলল “ হে আল্লাহর রাসূলআমার এমন অনেক আত্মীয় স্বজন আছে আমি তাদের সাথে ভাল ব্যবহার করিকিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি তাদের সাথে ভাল ব্যবহার করিঅথচ তারা আমার সাথে দুর্ব্যবহার করে আমি তাদের ব্যবহারে ধৈর্য ধরিকিন্তু তারা আমার সাথে মূর্খতা প্রদর্শন করে
জবাবে রাসূল সবললেন “তুমি যেমন বললেযদি তুমি সেরকম-ই আচরণ করে থাকতবে যেন তুমি তাদের মুখের উপর  গরম ছাই ছুঁড়ে মারছ আর তুমি যতক্ষণ পর্যন্ত এই নীতির উপর থাকবেততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ হতে তোমার সাথে একজন  সাহায্যকারি থাকবেন যিনি তাদের ক্ষতি প্রতিরোধ করবেন
________________________________________________
আবু হুরাই থেকে [মুসলিম-কিতাবআত্মীয় স্বজনদের সাথে ভাল ব্যবহার ও আদাব [মিশকাত-৪৭০৫অধ্যায়সৎকাজ ও সদ্ব্যবহার

আলেম সমাজের নীরবতা


সমাজের পাপাচারে আলেম সমাজের নীরবতা অনুচিৎ

لَوْلَا يَنْهَاهُمُ الرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ عَن قَوْلِهِمُ الْإِثْمَ وَأَكْلِهِمُ السُّحْتَ ۚ لَبِئْسَ مَا كَانُوا يَصْنَعُونَ

দরবেশ ও আলেমরা কেন তাদেরকে পাপ কথা বলতে এবং হারাম খেতে নিষেধ করে না? তারা খুবই মন্দ কাজ করছে।
____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৫:৬৩] / সূরা-মায়েদা: আয়াত-৬৩

ব্যাখ্যাইহুদি আলেমদের বৃহত্তম অপরাধ এই ছিল যেতারা আল্লাহর কিতাবের জ্ঞান সর্বসাধারণ্যে প্রচার করার পরির্বতে তাকে রাব্বী ও একটি সীমিত ধর্মীয় পেশাদার গোষ্ঠীর মধ্যেআবদ্ধ রেখেছিল ৷ জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ জনমানুষ তো দূরের কথা ইহুদি জনতাকেও এই জ্ঞানের স্পর্শ থেকে দূরে রাখা হয়েছিল ৷ সাধারণ অজ্ঞতার কারণে জনগণ যখন ব্যাপকভাবে ভ্রষ্টতার শিকার হলো তখন ইহুদি আলেমসমাজ জনগণের চিন্তাও কর্মের সংস্কার সাধনে ব্রতী হয়নি ৷ বরং উল্টো জনগণের মধ্যে নিজেদের জনপ্রিয়তা অব্যাহত রাখার জন্য যে ভ্রষ্টতা ও শরীয়াত বিরোধী কর্ম জনগণের মধ্যে ছড়িয়ে পড়তো তাকে তারা নিজেদের কথা ও কাজের সাহায্যে অথবা নীরব সমর্থনের মাধ্যমে বৈধতার ছাড়পত্র দান করতো ৷ এই ধরনের প্রবণতা ও কর্মনীতি অবলম্বন না করার জন্য মুসলমানদেরকে তাকীদ করা হচ্ছে ৷ সমগ্র বিশ্ববাসীকে হিদায়াত করার গুরুদায়িত্ব যে উম্মাতের ওপর সোপর্দ করা হয়েছে সেই হিদায়াতকে কৃপণের ধনের মতো আগলে না রেখে বেশী করে সম্প্রসারিত করাই হচ্ছে তার কর্তব্য 


বান্দাহ’র ডাকে সাড়া



আল্লাহ তাঁর বান্দাহ’র ডাকে সাড়া দেন

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

তোমাদের রব তোমাদের বলেন “ তোমরা আমাকে ডাকো! আমি তোমাদের ডাকে সাড়া দিবো!  যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিরত থাকেঅচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে”

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৪০:৬০] / সূরা-আল মুমিন: আয়াত-৬০