Friday, March 18, 2011

নৈরাশ্যজনক কথা বলে মানুষকে বীতশ্রদ্ধ করা নবী স. এর সুন্নত নয়

নৈরাশ্যজনক কথা বলে মানুষকে বীতশ্রদ্ধ করা নবী স. এর সুন্নত নয়

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا بَعَثَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ فِي بَعْضِ أَمْرِهِ قَالَ ‏ ‏بَشِّرُوا وَلَا تُنَفِّرُوا وَيَسِّرُوا وَلَا تُعَسِّرُوا
_____________________
صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الْجِهَادِ وَالسِّيَرِ ‏‏ ‏بَاب ‏ ‏فِي الْأَمْرِ بِالتَّيْسِيرِ وَتَرْكِ التَّنْفِيرِ ‏


রাসূল স. যখন-ই তাঁর কোন সঙ্গীকে কোন কাজে পাঠাতেন, তখন তাকে এভাবে উপদেশ দিতেন, তোমরা লোকদের আশার কথা শুনাবে, নৈরাশ্যজনক কথা বলে তাঁদের বীতশ্রদ্ধ করে তুলবে না। তাঁদের সাথে উদার ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না।

_____________________________________________
তথ্য সূত্র: থেকে বর্ণিত। [বুখারী][মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াস্সাইর] ,[মিশকাত ৩৫৫২, অধ্যায়: শাসিতের প্রতি সহনশীলতা]

বাস্তবিক অর্থে কৃতকার্য যারা


বাস্তবিক অর্থে কৃতকার্য যারা

وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَٰئِكَ هُمُ الْفَائِزُونَ [٢٤:٥٢]

যারা আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তাঁর শাস্তি থেকে বেঁচে থাকে তারাই কৃতকার্য
______________________________
তথ্য সূত্র: কোরআন [২৪:৫২] / সূরা- আন নূর: আয়াত ৫২

প্রতারক ও আত্মসাৎকারী শাসক

প্রতারক ও আত্মসাৎকারী শাসক

أَتَيْنَا ‏ ‏مَعْقِلَ بْنَ يَسَارٍ ‏ ‏نَعُودُهُ فَدَخَلَ عَلَيْنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏مَعْقِلٌ ‏ ‏أُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مَا مِنْ وَالٍ يَلِي رَعِيَّةً مِنْ الْمُسْلِمِينَ فَيَمُوتُ وَهُوَ غَاشٌّ لَهُمْ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ ‏
_____________________
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْأَحْكَامِ ‏‏ ‏بَاب ‏ ‏مَنْ اسْتُرْعِيَ رَعِيَّةً ‏ ‏فَلَمْ يَنْصَحْ ‏


যদি কোন ব্যক্তি মুসলিম জনগণের শাসক নিযুক্ত হয়, অতঃপর সে প্রতারক বা আত্মসাৎকারী হিসেবে মরে, আল্লা তার জন্য জান্নাত হারাম করে দিবেন।
_____________________________________________
তথ্য সূত্র: থেকে বর্ণিত। [বুখারী][মুসলিম] , [মিশকাত: ৩৫১৭, অধ্যায়, প্রশাসন ও বিচার পর্ব]

তিনি মৃতকে জীবিত করেন আর জীবিতকে মৃত করেন

তিনি  মৃতকে জীবিত করেন আর জীবিতকে মৃত করেন

يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا ۚ وَكَذَٰلِكَ تُخْرَجُونَ [٣٠:١٩]

তিনি মৃত থেকে জীবন্ত কিছুর আবির্ভাব ঘটান, এক-ই ভাবে জীবন্ত কিছু থেকে মৃতকে বের করে আনেন, তিনিই যমীনকে নির্জীব অবস্থার পর আবারো জীবন দান করেন; ঠিক এভাবে তোমাদেরকেও(কিয়ামতের দিন) আবার জীবিত করে ওঠানো হবে।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৩০:১৯] / সূরা- আর রোম: আয়াত ১৯

শাসক হওয়ার আকাঙ্খা পোষণকারীকে শাসক নিযুক্ত করা ইসলাম সম্মত নয়

শাসক হওয়ার আকাঙ্খা পোষণকারীকে শাসক নিযুক্ত করা ইসলাম সম্মত নয়

‏دَخَلْتُ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَا وَرَجُلَانِ مِنْ بَنِي عَمِّي فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ يَا رَسُولَ اللَّهِ أَمِّرْنَا عَلَى بَعْضِ مَا وَلَّاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَقَالَ الْآخَرُ مِثْلَ ذَلِكَ فَقَالَ ‏ ‏إِنَّا وَاللَّهِ لَا نُوَلِّي عَلَى هَذَا الْعَمَلِ أَحَدًا سَأَلَهُ وَلَا أَحَدًا حَرَصَ عَلَيْهِ ‏ صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الْإِمَارَةِ ‏‏ ‏بَاب ‏ ‏النَّهْيِ عَنْ طَلَبِ ‏ ‏الْإِمَارَةِ ‏ ‏وَالْحِرْصِ عَلَيْهَا
হযরত আবু মুসা র. বলেন, একবার আমি ও আমার দুজন চাচাত ভাই নবী স. এর কাছে গেলাম। তখন সে দুজনের একজন বলল, হে আল্লাহ’র রাসূল! আল্লাহ আপনাকে যে সব কাজের দায়িত্ব দিয়েছেন, আপনি আমাদেরকেও  তার  মধ্যে হতে কোন একটির শাসক হিসেবে নিযুক্ত করুন। এর পর দ্বিতীয়জনও এক-ই রকম কথা বলল।

উত্তরে রাসূল স. বললেন:

আল্লাহ’র কসম! আমরা এ কাজে (শাসক পদে)  এমন কোন ব্যক্তিকে নিয়োগ করি না, যে তার প্রার্থি হয় এবং ঐ ব্যক্তিকেও না, যে তার (শাসন ক্ষমতার) জন্য লালায়িত। অন্য এক রেয়াতে আছে, নবী স. বললেন, আমরা আমাদের কোন কাজেই এমন ব্যক্তিকে নিয়োগ করি না, যে তার আকাঙ্খা করে।

____________________________________________________________________
তথ্য সূত্র:  বুখারী ও মুসলিম ,  [মিশকাত, ৩৫১৪, অধ্যায়, প্রশাসন ও বিচার পর্ব]

নামাযের উপর অবিচল থাকা


নামাযের উপর অবিচল থাকা

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ [٢٠:١٣٢]
(হে নবী) তোমার পরিবার পরিজনকে নামাযের আদেশ দাও এবং (নিজেও) তার ওপর অবিচল থেকো, আমি তো তোমার কাছে কোনরকম রিযিক চাই না, রিযিক তো আমিই তোমাকে দেই; আল্লাহ তাআলাকে ভয় করার জন্যেই রয়েছে উত্তম পরিণাম।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [২০:১৩২] / সূরা-ত্বাহা: আয়াত ১৩২

আল্লাহ তাআলার প্রশংসা

আল্লাহ তাআলার প্রশংসা

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ اللَّهَ ‏ ‏لَيَرْضَى عَنْ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الْأَكْلَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا ‏ صحيح مسلم / ‏كِتَاب ‏ ‏الذِّكْرِ وَالدُّعَاءِ وَالتَّوْبَةِ ‏ ‏وَالِاسْتِغْفَارِ ‏‏ ‏بَاب ‏ ‏اسْتِحْبَابِ حَمْدِ اللَّهِ تَعَالَى بَعْدَ الْأَكْلِ وَالشُّرْبِ ‏

আল্লাহ তাআলা তাঁর সে বান্দাদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন, যে এক গ্রাস খাবার খেয়ে তাঁর প্রশংসা করে অথবা এক ঢোক পানি পান করে তাঁর শুকরিয়া করে।

____________________________________________________________________
তথ্য সূত্র: মুসলিম কিতাবুযযিকর [মিশকাত-৪০১৮]