Friday, March 18, 2011

যে মানুষের কাছে চাওয়া থেকে বেঁচে থাকতে চায়

যে মানুষের কাছে চাওয়া থেকে বেঁচে থাকতে চায়

‏إِنَّ نَاسًا مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏سَأَلُوا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ ثُمَّ سَأَلُوهُ فَأَعْطَاهُمْ حَتَّى نَفِدَ مَا عِنْدَهُ فَقَالَ ‏ ‏مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنْ الصَّبْرِ
_____________________________
 ‏ صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الزَّكَاةِ‏ ‏بَاب ‏ ‏الِاسْتِعْفَافِ عَنْ الْمَسْأَلَةِ
আনসারীদের কিছু লোক নবী স.এর কাছে কিছু চাইলেন, নবী স.তাদের কিছু দিলেন, এভাবে তাঁর কাছে যা ছিল তা শেষ হয়ে গেল । তখন তিঁনি বললেন, আমার কাছে যা সম্পদ থাকে আমি তা তোমাদের না দিয়ে কখন জমা করি না । (কিন্তু মনে রেখ ) যে মানুষের কাছে চাওয়া থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাঁকে চাওয়া থেকে বেঁচে থাকার ব্যবস্থা করে দেনএবং যে মানুষের উপর নির্ভরশীল হওয়া থেকে বেঁচে থাকতে চায়, আল্লাহ তাঁকে কারো উপর নির্ভরশীল না করেই রাখেন আর যে ধৈর্য ধরতে চায়, আল্লাহ তাঁকে ধৈর্য ধরার সামর্থ দান করেন। মনে রেখ! ধৈর্য থেকে ভাল ও প্রশস্ততর কোন দান কোন ব্যাক্তি লাভ করতে পারে না।  
  _______________________________
তথ্য সূত্র:হযরত আবু সাইদ খুদরী(রা) থেকে বর্ণিত [বুখারী কিতাব-যাকাত] ও মুসলিম [মিশকাতঃ ১৭৫০ অধ্যায়ঃ যার জন্য দান গ্রহন করা হালাল নয়]

লাঞ্ছিতদের দল

লাঞ্ছিতদের দল

إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَٰئِكَ فِي الْأَذَلِّينَ ﴿٢٠﴾

নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচারণ করে, তারাই লাঞ্ছিতদের দলভূক্ত।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৫৮:২০] / সূরা-আল মুজাদিলাহ: আয়াত-২০

বিপদ ও মৃত্যু কামনা

বিপদ ও মৃত্যু কামনা

‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَتَمَنَّيَنَّ أَحَدُكُمْ الْمَوْتَ مِنْ ضُرٍّ أَصَابَهُ فَإِنْ كَانَ لَا بُدَّ فَاعِلًا فَلْيَقُلْ اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتْ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتْ الْوَفَاةُ خَيْرًا لِي
_______________________
   صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْمَرْضَى ‏‏ ‏بَاب ‏ ‏تَمَنِّي الْمَرِيضِ الْمَوْتَ

তোমাদের কেউ যেন তাঁর উপর যে বিপদ আপদ পৌছেছে তার কারণে মৃত্যু কামনা না করে। অগত্যা তা(মৃত্যু কামনা) যদি সে করতেই চায়, তবে সে যেন বলে “ হে আল্লাহ! আমাকে জীবিত রাখ যে পর্যন্ত জীবন আমার জন্য কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দান কর, যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়”।

________________________________________
তথ্য সূত্র: হযরত আনাস থেকে বর্ণীত। {বুখারী, কিতাবূল মারদা;]  ও মুসলিম

আল্লাহ তাঁর বান্দাহ’র ডাকে সাড়া দেন

আল্লাহ তাঁর বান্দাহ’র ডাকে সাড়া দেন

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

তোমাদের রব তোমাদের বলেন “ তোমরা আমাকে ডাকো! আমি তোমাদের ডাকে সাড়া দিবো!  যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিরত থাকে, অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৪০:৬০] / সূরা-আল মুমিন: আয়াত-৬০

শয়তান

শয়তান

وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطَانُ ۖ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

শয়তান যেন কোন অবস্থাতেই ( কিয়ামতের প্রতি বিশ্বাস পোষণ করা থেকে ) তোমাদের বিচ্যুত করতে না পারে। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন।

____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৪৩:৬২] / সূরা-যুকরুফ: আয়াত ৬২

যুদ্ধে নবী স. ও যুদ্ধক্ষেত্রে সঙ্গীদের সাথে তাঁর সক্রিয় অংশগ্রহন

যুদ্ধে নবী স. ও যুদ্ধক্ষেত্রে সঙ্গীদের সাথে তাঁর সক্রিয় অংশগ্রহন

‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏انْتَدَبَ ‏ ‏اللَّهُ لِمَنْ خَرَجَ فِي سَبِيلِهِ لَا يُخْرِجُهُ إِلَّا إِيمَانٌ بِي وَتَصْدِيقٌ بِرُسُلِي أَنْ أُرْجِعَهُ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ أَوْ أُدْخِلَهُ الْجَنَّةَ وَلَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ‏ ‏مَا قَعَدْتُ ‏ ‏خَلْفَ ‏ ‏سَرِيَّةٍ ‏ ‏وَلَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ ‏
_____________________
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الْإِيمَانِ ‏‏ ‏بَاب ‏ ‏الْجِهَادُ مِنْ الْإِيمَانِ ‏


সেই পবিত্র সত্তার শপথ করে বলছি, যার মুঠির মধ্যে আমার প্রাণ। যদি কিছু সংখ্যক মু’মিন-মুসলমান এমন না হত, যারা আমার সঙ্গে জিহাদে অংশ গ্রহণ না করাকে আদৌ পছন্দ করবে না, অথচ তাদের সবাইকে আমি বহনকারী জন্তুর ব্যবস্থা করতে পারছি না, এ অবস্থা না হলে আল্লাহ’র পথে কোন যুদ্ধরত কোন ক্ষুদ্র সেনাদল হতেও দূরে থাকতাম না।

যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ করে বলছি, আমার কাছে খুব কাঙ্খিত যে, আমি আল্লাহর পথে নিহত হই, অতঃপর জীবন লাভ করি। আবার নিহত হই, আবার জীবন লাভ করি এবং আবারও নিহত হই, তারপরও আবার জীবন লাভ করি।

_____________________________________________
তথ্য সূত্র: আবু হুরায়রা থেকে বর্ণিত। [বুখারী, কিতাবুল ঈমান, অধ্যায় জিহাদ ][মুসলিম] , [মিশকাত: ৩৬১৬, অধ্যায় জিহাদ পর্ব]

জান্নাতের অধিবাসী ও বিযুক্ত হয়ে যাওয়া অপরাধীরা

জান্নাতের অধিবাসী ও বিযুক্ত হয়ে যাওয়া অপরাধীরা

إِنَّ أَصْحَابَ الْجَنَّةِ الْيَوْمَ فِي شُغُلٍ فَاكِهُونَ ﴿٥٥﴾ هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ ﴿٥٦﴾ لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ ﴿٥٧﴾ سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ ﴿٥٨﴾ وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ ﴿٥٩﴾

অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। সেখানে তাদের জন্যে থাকবে ফল-মূল এবং যা চাইবে তা-ই। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। ( আর পাপীদের উদ্দেশ্যে বলা হবে) হে অপরাধীরা! আজ তোমরা আলাদা হয়ে যাও


____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৩৬:৫৫-৫৯] / সূরা- ইয়াসিন: আয়াত ৫৫-৫৯