Sunday, December 26, 2010

নবী স. এর হাস্যরসবোধ

‏رُبَّمَا قَالَ ‏ ‏لِيَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ذَا الْأُذُنَيْنِ سنن الترميذي / ‏ ‏كِتَاب ‏ ‏الْأَدَبِ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَاب ‏ ‏مَنَاقِبِ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏  

একবার নবী স. তাঁকে (হযরত আনাসকে) লক্ষ্য করে বললেন “ ওহে! দুই কানওয়ালা!”

__________________________________________________
তথ্য সূত্র: হযরত আনাস থেকে বর্ণিত, আবু দাউদ ও তিরমীযি, কিতাব-শিষ্টাচার,অধ্যায়, মানাক্বীব

Saturday, December 25, 2010

অদ্ভুত!

وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ ۖ قَالَ مَن يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ ۖ وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِيمٌ

সে (মানুষ) আমার সম্পর্কে এক অদ্ভূত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে হাড্ডিগুলোকে যখন সেগুলো পচে গলে যাবে? বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত।
____________________________________________________________________
তথ্য সূত্র: কোরআন [৩৪:৭৮-৭৯] / সূরা-সাবা: আয়াত-৭৮-৭৯

Masjid al astiglal, jakarta, indonesia

Thursday, December 23, 2010

IF THEY ARE DO AT CRITICAL MOMENT. THEN WHY WE ARE NOT ABALE TO DO AT NORMAL CONDITATION???????????????










মৃত্যুশোকে বিলাপ করা

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ أَوْ ‏ ‏شَقَّ الْجُيُوبَ ‏ ‏أَوْ دَعَا ‏ ‏بِدَعْوَى ‏ ‏الْجَاهِلِيَّةِ- صحيح مسلم / كتاب الإيمان_ صحيح بخاري / ‏كِتَاب ‏الْجَنَائِزِ

সে আমাদের লোক নয়, যে (মৃত্যুশোকে) নিজের মুখে হাতের তালু দিয়ে আঘাত করে, জামার গলা ছিড়ে ফেলে এবং অন্ধকার যুগের মত হা হুতাশ করে।

_____________________________________________
সহীহ মুসলিম-কিতাবুল ঈমান, সহী বুখারী-কিতাব জানাযা ও মিশকাত ১৬৩৩


ব্যাখ্যা: মৃত্যুশোকে চিৎকার করে কান্নাকাটি ও বিলাপ করাকে প্রচণ্ডভাবে নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে। তবে যে কান্নার মধ্যে কোন বাড়বাড়ি ও বিলাপ নেই, তা নাজায়েয নয়। যেমন বুখারী শরিফের অন্য একটি হাদীস:
دَخَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏عَلَى ‏أَبِي سَيْفٍ الْقَيْنِ ‏وَكَانَ ‏ظِئْرًا ‏لِإِبْرَاهِيمَ ‏عَلَيْهِ السَّلَام ‏فَأَخَذَ رَسُولُ اللَّهِ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏إِبْرَاهِيمَ ‏فَقَبَّلَهُ وَشَمَّهُ ثُمَّ دَخَلْنَا عَلَيْهِ بَعْدَ ذَلِكَ ‏وَإِبْرَاهِيمُ ‏يَجُودُ بِنَفْسِهِ فَجَعَلَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏تَذْرِفَانِ فَقَالَ لَهُ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏وَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ يَا ‏ابْنَ عَوْفٍ ‏إِنَّهَا رَحْمَةٌ ثُمَّ أَتْبَعَهَا بِأُخْرَى فَقَالَ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏إِنَّ الْعَيْنَ تَدْمَعُ وَالْقَلْبَ يَحْزَنُ وَلَا نَقُولُ إِلَّا مَا يَرْضَى رَبُّنَا وَإِنَّا بِفِرَاقِكَ يَا ‏إِبْرَاهِيمُ ‏لَمَحْزُونُونَ- صحيح بخاري / ‏كِتَاب ‏الْجَنَائِزِ

এ হাদিসটির বর্ণনায়  নবী স. তাঁর একমাত্র শিশুপুত্র ঈব্রাহীমের মৃত্যুতে প্রচণ্ড কষ্ট পান ও নীরবে অশ্রুসিক্ত হন, যার মধ্যে কোনরকম বাড়াবাড়ি ও বিলাপ নেই। সাহাবী ইবনে আওফ অবাক হলেন । জিজ্ঞেস করলেন আপনিও কি কাঁদছেন? নবী জবাবে বললেন " হে আউফ !এ হল দয়া"। এরপর আবারও রাসূল স. নীরবে অশ্রুসিক্ত হলেন। এক কথায়  বিলাপ ও চিৎকার দিয়ে কান্নাকাটি করাটা ইসলামের দৃষ্টিতে ভয়ানক অপছন্দ করা হয়েছে। তবে যে কান্না বিলাপহীন ও কোন রকমের বাড়বাড়ি থেকে মুক্ত, তাতে কোন নিষেধাজ্ঞা নেই।
___________________

মা বাবার মৃত্যুর পরও তাদের সাথে কীভাবে ভাল আচরণ অব্যাহত রাখা যায়?

بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ ‏ ‏بَنِي سَلَمَةَ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ بَقِيَ مِنْ بِرِّ أَبَوَيَّ شَيْءٌ أَبَرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا قَالَ ‏ ‏نَعَمْ الصَّلَاةُ عَلَيْهِمَا ‏ ‏وَالِاسْتِغْفَارُ لَهُمَا وَإِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا وَصِلَةُ الرَّحِمِ الَّتِي لَا تُوصَلُ إِلَّا بِهِمَا وَإِكْرَامُ صَدِيقِهِمَا سنن أبي داؤود / ‏ ‏ ‏كِتَاب ‏ ‏الْأَدَبِ ‏‏ ‏بَاب ‏ ‏فِي بِرِّ الْوَالِدَيْنِ

একবার আমরা রাসূল স. এর কাছে বসে ছিলাম। এমন সময় বনু সালিমা গোত্রের একজন এসে বললেন " হে আল্লাহ'র রাসূল আমার মা বাবার মৃত্যুর পরও কি তাদের প্রতি সদাচরণ করার কোন উপায় আছে?" নবী বললেন " হ্যা, তাদের জন্য দোআ ও ক্ষমা প্রার্থনা করা, তাদের মৃত্যুর পর তাদের কৃত ওয়াদা পূর্ণ করা, শুধু তাদের সন্তুষ্টির জন্য আত্মীয়দের সাথে ভাল ব্যবহার করার এবং তাদের বন্ধু-বান্ধবের প্রতি সম্মানসূচক ব্যবহার করা।"


____________________________________________________________________
তথ্য সূত্র: আবু উসাইদ সায়েদী থেকে বর্ণিত। ইবনে মাজাহ ও আবু দাউদ- কিতাবুলআদাব, অধ্যায়,পিতামাতার সাথে সদাচারণ