Tuesday, May 31, 2011

রাসূল স. বললেন “ সে শান্তি লাভ করল অথবা তাঁর থেকে শান্তি পাওয়া গেল। ”

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ فَقَالَ ‏ ‏مُسْتَرِيحٌ وَمُسْتَرَاحٌ مِنْهُ قَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا الْمُسْتَرِيحُ وَالْمُسْتَرَاحُ مِنْهُ قَالَ الْعَبْدُ الْمُؤْمِنُ يَسْتَرِيحُ مِنْ ‏ ‏نَصَبِ ‏ ‏الدُّنْيَا وَأَذَاهَا إِلَى رَحْمَةِ اللَّهِ وَالْعَبْدُ الْفَاجِرُ يَسْتَرِيحُ مِنْهُ الْعِبَادُ وَالْبِلَادُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ ‏
_____________________
صحيح بخاري / ‏كِتَاب ‏ ‏الرِّقَاقِ ‏‏ ‏بَاب ‏ ‏سَكَرَاتِ الْمَوْتِ

একবার হযরত মুহাম্মদ স. এর কাছ দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হল। তখন রাসূল স. বললেন “ সে শান্তি লাভ করল অথবা তাঁর থেকে শান্তি লাভ করা গেল। ”

সাহাবীরা প্রশ্ন করল “ ইয়া আল্লাহ’র রাসূল! কে শান্তি লাভ করে আর কার কাছ থেকে শান্তি লাভ করা যায়?

নবী স. বললেন “ মু’মিন বান্দা পৃথিবীর দুঃখ কষ্ট হতে আল্লাহ’র রহমতের আশ্রয়ে শান্তি লাভ করে। আর কাফের বান্দা হতে আল্লাহ’র বান্দারা, দেশ, গাছপালা ও পশু পাখিরা শান্তি লাভ করে।”

_____________________________________________
তথ্য সূত্র: হযরত আবু কাতাদা আনসারী থেকে বর্ণিত। [বুখারী, কিতাবুর-রিকাক] ও [মুসলিম] [মিশকাত: ১৫১৫, অধ্যায়: মৃত্যু কামনা ও মৃত্যুর স্মরণ]


No comments:

Post a Comment